About Us
THE SHORT STORY
Dressy Queen-এর পেছনের স্বপ্ন ও ভালোবাসার গল্প
Dressy Queen বাংলাদেশের নারীদের পোশাকের একটি বিশ্বস্ত পাইকারি ও খুচরা বিক্রয় প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য হলো নারীদের জন্য রুচিশীল, আধুনিক ও নান্দনিক পোশাকের সমাহার নিয়ে আসা। ঐতিহ্যবাহী কাপড়ের কারুকাজ ও আধুনিক ফ্যাশনের সমন্বয়ে আমরা সাজিয়েছি আমাদের প্রতিটি কালেকশন।
আমাদের বিশেষ সংগ্রহে রয়েছে কটন ড্রেস, পার্টি ওয়্যার, কুর্তি এবং এক্সক্লুসিভ নওরা কালেকশনসহ নারীদের বিভিন্ন ধরনের আকর্ষণীয় পোশাক। আমরা অভিজ্ঞ পোশাক প্রস্তুতকারক ও দক্ষ কারিগরদের সঙ্গে সরাসরি কাজ করি। নিজস্ব পাইকারি সংগ্রহ ও কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত খরচ কমিয়ে ক্রেতাদের কাছে পৌঁছে দিই উন্নত মানের কাপড় ও পোশাক সাশ্রয়ী পাইকারি মূল্যে।
আপনি নিজের ফ্যাশন বুটিক শুরু করতে চান, ব্যবসার জন্য নতুন পোশাকের সংগ্রহ বাড়াতে চান কিংবা নিজের জন্য পছন্দের আকর্ষণীয় পোশাক খুঁজছেন—সব ক্ষেত্রেই Dressy Queen রয়েছে আপনার পাশে। দ্রুত সারা দেশে ডেলিভারি, পর্যাপ্ত পণ্যের মজুত এবং আন্তরিক কাস্টমার সার্ভিসের মাধ্যমে আমরা নিশ্চিত করি আপনার সেরা কেনাকাটার অভিজ্ঞতা
আমাদের অঙ্গীকার: বাংলাদেশের নারীদের জন্য উন্নত মানের কাপড়, বিশ্বস্ত পাইকারি ব্যবসায়িক সম্পর্ক এবং সময়োপযোগী ফ্যাশনের নির্ভরযোগ্য ঠিকানা হয়ে ওঠা।